
নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রবিন জানান, তার বাবার নামাজে জানাজা (আজ) বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







