
ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মাসে দু’টি ওয়ানডে খেলেছেন শুবমান গিল। দুই ম্যাচের পারফরম্যান্সেই সেপ্টেম্বর মাসের সেরার স্বীকৃতি পেয়ে গেছেন ভারতের অধিনায়ক। আর তাতে ২২ গজে গড়েছেন নতুন রেকর্ড। ছেলেদের ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচবার আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ হলেন গিল। এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটের সোনার পদক জয়ে বড় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসে মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন ভারতেরই শেফালি ভার্মা।
গিল মাসসেরা হলেন এই নিয়ে পঞ্চমবার। ছেলেদের ক্রিকেটে তিনিই সেরা। ছেলে-মেয়ে মিলে পাঁচবার মাসসেরা হয়েছেন আর কেবল ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি ওয়ানডে খেলেছেন গিল। প্রথমটিতে করেছেন ১০৮ বলে ১১০, পরেরটিতে ১৩৩ বলে অপরাজিত ২২৩। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডসহ গড়েছেন একগাদা কীর্তি। ওই দুই ম্যাচের পারফরম্যান্সে গিল পেছনে ফেলেছেন স্বদেশী অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দর রাজাকে। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং গত বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে সেরা হয়েছিলেন গিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








