রুহুল কবির রিজভীর চরভদ্রাসন সফর আজ

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ বুধবার চরভদ্রাসনে আসছেন। এ সময় তিনি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তরসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেবেন। বুধবার বেলা ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামের আলমগীর কবিরের বাগানবাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ দিকে কর্মসূচিকে কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি ও কর্মসূচির প্রস্তুতি তদারকি করছেন ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।