পিআইবির অতিথি গবেষণা কার্যক্রমে ৪ জন পাচ্ছেন ৩ লাখ টাকার বৃত্তি


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। পিআইবির একজন প্রতিনিধি ও দু’টি বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপককে নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ড তিন স্তরের কঠোর মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে এই চারটি বিষয়কে চূড়ান্ত করা হয়। নির্বাচিত গবেষকরা আগামী ছয় মাসের মধ্যে তাদের গবেষণা কর্ম সম্পন্ন করবেন এবং গবেষণা বৃত্তি হিসেবে প্রত্যেকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান পাবেন।
চূড়ান্তভাবে গৃহীত গবেষণা প্রস্তাব ও গবেষকরা হলেন-
তাশাহুদ আহমেদ রাফিম (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) : ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণ-অভ্যুত্থানের চিত্রায়ন : দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ।’
নাঈমুল হাসান (অ্যাসোসিয়েট প্রফেসর, ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজম, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র) : ‘বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা : একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)।’ মীর হুজাইফা আল মামদূহ (গবেষক, দৃক ট্রাস্ট) : ‘টিকটক ও ডিজিটাল শ্রেণীগত বিভাজন : প্রান্তিকতার অভিজ্ঞতা।’ বিজ্ঞপ্তি।

Advertisement