
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়ের সাথে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: নাজমুল ইসলাম জুমে একটি গুরুত্বপূর্ণ সভা করেছেন। গতকাল ওই সভায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশের শ্রমিকদের অল্প বয়সে মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।
সভায় জানানো হয়, মালদ্বীপে বাংলাদেশী অনেক শ্রমিক অল্প বয়সে মারা যাচ্ছেন এবং এই মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশ হাইকমিশন এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউর পক্ষ থেকে মৃত্যুর কারণ অনুসন্ধান ও সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিএমইউর ভিসি এই সমস্যা সমাধানে বিভিন্ন কারিগরি বা টেকনিক্যাল দিকনির্দেশনা দেন।
তিনি উল্লেখ করেন দুই দেশের সরকারের মধ্যে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে সুষ্পষ্ট তথ্য-উপাত্ত এবং নির্দেশনা পেলে বিএমইউর পক্ষ থেকে এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সভায় মালদ্বীপের চিকিৎসকরা বিএমইউ থেকে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী, সেই বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই সভায় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








