চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নতুন অ্যাম্বুলেন্স উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়েছে। গতকাল  চাকসু প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির ও চাকসু সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (শিক্ষা)  (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রোভিসি (শিক্ষা) (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। সঞ্চালনা করেন যোগাযোগ ও আবাসন সম্পাদক মো: ইসহাক ভুঞা। 
এছাড়া চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাছান মিয়া, পরিবহন দফতরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চবি চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, চাকসুর স্বাস্থ্য সম্পাদক ইমরান হোসেন আফনানসহ চাকসু ও হল সংসদসমূহের অন্য প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথিরা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement