ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত


ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবুল কালাম মো. রেজাউল করিম।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুল অব  ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো: মাহফুজুর রহমান, স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার এবং স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভিস্তা ইলেকট্রনিকস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং শপথ গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইবনে আনোয়ার ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।

Advertisement