
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) ও দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল আজাদের সঞ্চালনায় সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো: ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মো: মনিরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো: মাহবুবুল আলম, আইন বিভাগের প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








