
এএফপি
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ২০২২ সাল থেকে ইউরোপীয় দেশগুলোর কাছে ৩২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি পণ্য বিক্রি করেছে মস্কো। সোমবার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার জ্বালানিবিষয়ক উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, ‘২০২২ সাল থেকে আজ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানিসম্পদ সরবরাহের মোট মূল্য দাঁড়িয়েছে ৩২০ দশমিক সাত বিলিয়ন ডলার।’ তিনি জানান, শুধু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ইউরোপীয় দেশগুলো রাশিয়ার কাছ থেকে ২১ দশমিক তিন বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য কিনেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








