গাইবান্ধায় ট্যাবলেট খেয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

 সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা 

Advertisement

গাইবান্ধার সাঘাটায় প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে আলামিন হোসেন (১৯) ও তাজনিন আক্তার (২২) নামের এক তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাঘাটা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আলামিন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তাজনিন আক্তার একই উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। 
সূত্র জানায়, চার বছর আগে তাজনিনের বিয়ে হয় এবং তার দুই বছরের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আলামিনের। তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার তাজনিন প্রথম স্বামীকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে আলামিনের কাছে চলে আসেন। তবে আলামিনের পরিবার এ সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়ায়।
ওই রাতে দু’জনই বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। থানার ওসি মো: দুলাল হোদা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।