সুন্দরবনের জলদস্যু আলিফ বাহিনীর অস্ত্র-গুলি উদ্ধার

 খুলনা ব্যুরো
সুন্দরবনে দস্যু বাহিনীর লুকিয়ে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি সেট ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে যৌথবাহিনী। সুন্দরবনের বিভিন্ন স্থানে তিন থেকে চার মাস আগে এসব অস্ত্র ও সরঞ্জাম পুঁতে রাখা হয়েছিল। গতকাল সোমবার খুলনায় এসআরবি-৬-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাহিনীর উপ-অধিনায়ক মেজর মো: নাজমুল ইসলাম।
তিনি বলেন, সুন্দরবনে গত ২ মার্চ থেকে কোস্টগার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে ‘অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর সুন্দরবনে অভিযান চালানো হয়। পরে ৯ অক্টোবর আড়পাঙ্গাসিয়া নদীসংলগ্ন এলাকায় আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।

Advertisement