
বিশিষ্ট মোফাসসিরে কুরআন মিরসরাই দরবার শরিফ সোবহানিয়া কমপ্লেক্সের পীর শাহ সুফি আব্দুল মোমেন নাছেরীর স্ত্রী গতকাল সকাল সোয়া ৮টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি ১১ দিন পর্যন্ত ইন্টেনসিভ করোনারি ইউনিটে চিকিৎসকের নিবিড় পরিচর্যায় ছিলেন।
গতকাল বাদ আসর পূর্ব শেওড়াপাড়ায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মসজিদ মিশনের সভাপতি ড. মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিশিষ্ট ব্যক্তিরা। নামাজে জানাজা শেষে মরহুমাকে দাফনের উদ্দেশ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে দরবার শরিফে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাজায় মরহুমার স্বামী মিরসরাইয়ের পীর আল্লামা আব্দুল মোমেন নাছেরী ইমামতি করেন। আল্লামা নাছেরী তার মরহুমা সহধর্মিণীর রূহের মাগফিরাত ও তাকে জান্নাতবাসিনী করার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








