জিমিদের ক্যাম্প শুরু আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অংশ নিতে আগামীকাল থেকে ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে হবে এই প্রতিযোগিতা। আসরকে সামনে রেখে গতকাল ২৬ সদস্যের খেলোয়াড় ও দলের কর্মকর্তা ও কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ছয় দলের এই আসর। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। 
দলে রয়েছেন  : বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো: আবদুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।
দলের ম্যানেজার রাহুল কান্তি রায়, সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক, প্রধান কোচ গেরহার্ড পিটার,  কোচ শহিদুল্লাহ টিটু।

Advertisement