রাশেদ খান, গার্মেন্টস, আন্দোলন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। ফাইল ছবি

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

Advertisement

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

আরো পড়ুন—প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সংবাদপত্র ছেঁড়া আমাদের কী বার্তা দেয়?

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। 

তিনি লেখেন, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ।