পোরশায় এইচএসসির ফল বিপর্যয়
পোরশায় এইচএসসির ফল বিপর্যয়। এআই দিয়ে তৈরি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নওগাঁর পোরশা উপজেলায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। আর এই উপজেলার চারটি কলেজের পাসের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পায়নি কোনো শিক্ষার্থী।

Advertisement

এবারের এইচএসসি পরীক্ষায় পোরশা উপজেলা থেকে অংশগ্রহণকারী ৩২২ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫৯ জন। সবচেয়ে বেশি ফেল করেছে গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। কলেজটি থেকে পরীক্ষা দিয়েছিল ১৮৩ জন, পাস করেছে মাত্র ২১ জন।

এছাড়া পোরশা সরকারি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৭৫ জন, পাস করেছে ১৮ জন। নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩০ জন, পাস করেছে ১১ জন। ঘাটনগর পাহিড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৪ জন, পাস করেছে ১৩ জন।

অপরদিকে, উপজেলার পাঁচটি মাদরাসা থেকে ১০১ জন আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫২ জন। যেখানে পাসের হার ৫১ দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া ভোকেশনাল বিভাগে তিনটি কলেজ থেকে ১১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯০ জন। পাসের হার ৭৮ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতরের অ্যাকাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় তার ফেসবুক আইডিতে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।