উত্তরা ১২ নং সেক্টরে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ২৮৫তম উপশাখা উত্তরা ১২ নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও  উপমহাব্যবস্থাপক মো: হাফিজুর রহমান সরদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুসহ স্থানীয় ব্যবসায়ীরা, আমন্ত্রিত অতিথিরা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement