
রয়টার্স
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ওপর হামলা ও তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত পরশু রোববার পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়রভিনস্কি আনুষ্ঠানিকভাবে এই গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে লক্ষ্য করে হুমকি প্রদান এবং তাকে সশরীরে আক্রমণের রূপরেখা তৈরিতে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম-পরিচয় বা আক্রমণের মূল কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী টাস্ক এবং প্রতিরক্ষামন্ত্রী ভøাদিস্লাভ কোসিনিয়াক-কামিশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকিসহ সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক ও সফল পদক্ষেপের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও। পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেতস্কা জানিয়েছেন, সরকারপ্রধানদের ওপর সম্ভাব্য হামলার বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি হুমকিবার্তা ই-মেইলের মাধ্যমে হাতে আসে। পরবর্তীতে মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ‘স্টেট প্রোটেকশন সার্ভিস’ ই-মেইলটি পাওয়ার পরপরই তা তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








