
ক্রীড়া প্রতিবেদক
নারীদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে ইয়ং টাইগ্রেসরা। ১৬ অক্টোবর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম। বাকিদের মধ্যে ৪০ বলে ৩২ রান করেছেন শিরিনা খাতুন। শেষ দিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন সাদিয়া আক্তার। নিশিতা আক্তার নিশি করেছেন ২০ বলে ২০ রান। জবাব দিতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চাপে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে পাকিস্তান। ফারজানা ইয়াসমিন মেধা তিনটি, নিশিতা আক্তার দু’টি ও একটি করে উইকেট নেন আফরিন মিম, অপর্ণা দাস তিথি এবং জান্নাতুল ফেরদৌসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








