
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ এবং তুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ তুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতারের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ এখন থেকে তুরাগ অ্যাকটিভ থেকে বিভিন্ন ধরনের পণ্যক্রয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস এম মহিউদ্দীন, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ এবং ওয়েব রাইডার্স লিমিটেডের সিওও আহমদ মনসুর রউফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








