
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হারুনুর রশিদ। দীর্ঘ এক মাসেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ রশিদকে দ্রুত উদ্ধারের আকুতি জানিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা। মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এই সংবাদ সম্মেলন করে নিখোঁজের পরিবার।
লিখিত বক্তব্যে নিখোঁজের বড় মেয়ে রিতা আক্তার জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তার বাবা যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামেন। কিন্তু এরপর থেকে তিনি আর ঢাকার বাসা বা গ্রামের বাড়িতে পৌঁছাননি, মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। দীর্ঘ খোঁজখবরের পর ২৮ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রিতার অভিযোগ, সিসিটিভি ফুটেজে তার বাবার ইমিগ্রেশন পার হওয়া এবং বিমানবন্দর থেকে কয়েকজন ব্যক্তির সাথে বের হওয়ার দৃশ্য দেখা গেছে। এ ছাড়া ১০ সেপ্টেম্বরের কল রেকর্ডে মো: সাগর, শাহিদা আক্তার স্বাতী ও রুসি আক্তারসহ ধানমন্ডি-কলাবাগান এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








