খুলনায় ১৯ প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা
খুলনায় ১৯ প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা।


সাংবাদিকতায় চার দশকের অবদানকে স্মরণে খুলনা প্রেস ক্লাবের ১৯ জন প্রবীণ সদস্যকে সংবর্ধনা ও নৈশভোজে আপ্যায়িত করা হয়েছে। গত শনিবার রাতে প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান ও অধ্যাপক আনোয়ারুল কাদির। দীর্ঘ চার দশকের ত্যাগ, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বেগম ফেরদৌসী আলী, আশরাফ-উল-হক, মুনির উদ্দিন আহমেদ, গৌরাঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়বসহ ১৯ গুণী সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেয়া হয়। বক্তারা বলেন, প্রবীণ লেখকদের এই সাহস ও সততা তরুণ সাংবাদিকদের জন্য সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে। খুলনা ব্যুরো।

Advertisement