
ক্রীড়া প্রতিবেদক
তিন বছর পর মাওলানা ভাসানী স্টেডিয়ামের নীল টার্ফে গড়াল প্রথম বিভাগ হকি লিগ। গতকাল উদ্বোধনী দিনে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করেছে ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের সাথে। ফরাশগঞ্জের কোচ ইমরান হোসেন পিন্টু জানান, ‘অনেক দিন পর খেলা বিধায় ম্যাচ টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেনি, সব ঠিক হয়ে যাবে।
আর দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব ৬-৩ গোলে হারায় ঢাকা ইয়াং স্টারকে। ওয়ারীর কর্মকর্তা নাজু জানান, আজতো (গতকাল) মাত্র শুরু হলো। খেলোয়াড়দের ফিটনেস স্কিলে জং ধরেছে, এখনি বলা যাবে কারা ভালো আর কারা খারাপ। দু-তিনটি ম্যাচ খেলার পর বুঝা যাবে। ইয়াং স্টার যে কয়টি পিসি পেয়েছে তা থেকে গোল হলে ওয়ারীর জেতা কষ্ট হয়ে যেত।
এর আগে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন লিগের উদ্বোধন করেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই সময় খেলোয়াড়দের ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ঘরোয়া হকির ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে বলেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








