
ক্রীড়া প্রতিবেদক
প্রথমে এশিয়ান গেমসে পুরুষ হকিতে সপ্তম স্থান অর্জন। এরপর রাজনৈতিক কারণে ভারত যাবে না পাকিস্তান। এই দুইয়ের যোগফলে ভাগ্য খুলে গেল বাংলাদেশ জাতীয় হকি দলের। এতে তারা এখন একই সাথে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ও অলিম্পিক বাছাই হকিতে খেলার সুযোগ পাচ্ছে। ভারতের পাঞ্জাবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। এতে অংশ নেবে বাংলাদেশ। একইসাথে আগামী বছর চিলিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক কোয়ালিফায়ারেও খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। আসরের অন্য দলগুলো হলো- স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন।
২৭ অক্টোবর জলান্ধরে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ভারতের বিপক্ষে। এ ছাড়া বাংলাদেশ ২৯ তারিখে জাপান, ৩০ তারিখে মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ তারিখে চীনের সাথে লেখবে। ৪ তারিখে স্থান নির্ধারণী ম্যাচ। আর ৫ নভেম্বর ফাইনাল।
এশিয়ার শীর্ষ ছয়টি দলকে নিয়ে এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সপ্তম হয়েছে। কিন্তু পাকিস্তান না খেলায় তাদের বিকল্প হিসেবে খেলবে বাংলাদেশ। আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমাদের রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল এবং পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত এফআইএইচ আমাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তাই আশা করছি, সোমবার থেকেই আমরা প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে পারব।’
আরো জানান, ‘এশিয়ান গেমসে শীর্ষ ছয়ে থেকে কোয়ালিফাই করতে না পারলেও বাংলাদেশের সামনে অলিম্পিক কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে।’ মূলত, এশিয়ান গেমসের ফলাফলের ওপর ভিত্তি করে এশিয়ার ছয়টি দলের অলিম্পিক কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল। তবে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া ভারত সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ায়, সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ষষ্ঠ দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ দল এখন অলিম্পিক গেমস হকির বাছাইয়ে ভালো করার লক্ষ্যে দলকে ইউরোপে পাঠাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








