
ক্রীড়া ডেস্ক
সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। এই মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রবল। তাই অভিযুক্ত চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পরশু আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেন, মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত থাকা দলটির ভুল ও দায়িত্বহীনতায় মারা যান ম্যারাডোনা। উল্লেখ্য,২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় এপ্রিল থেকে সাতজন চিকিৎসাকর্মীর বিচার চলছে।
১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই তারকা মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান। হৃদথযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু হয়। তার বয়স ছিল ৬০ বছর। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








