
ক্রীড়া প্রতিবেদক
কয়েক বছর ধরেই কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল লিগের ভেনু। এবার এই স্টেডিয়াম ছিল দেশের দুই দর্শক প্রিয় ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডানের হোম ভেনু। গতকাল এই কুমিল্লা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল মোহামেডান ও আরামবাগের ম্যাচ। কিন্ত গত কয়েক দিন ধরেই চলা ভেনু নিয়ে অনিশ্চয়তা শেষ পর্যন্ত বাস্তবেই রূপ নিলো। হয়নি বাংলাদেশ ফুটবল লিগের মোহামেডান ও আরামবাগের ম্যাচ। এই ম্যাচ আজ অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এই মুন্সীগঞ্জ স্টেডিয়াম এখন থেকে মোহামেডানের হোম ভেনু। আর আবাহনীর ভেনু করা হয়েছে ময়মনসিংহ স্টেডিয়ামকে। কুমিল্লা স্টেডিয়ামে লিগের আর কোনো খেলা হবে না। স্থানীয় ক্রীড়া সংগঠকদের নেতিবাচক ভূমিকার কারণে কুমিল্লার ফুটবলপ্রেমীরা দেশ সেরা ক্লাবগুলোর খেলা দেখা হতে বঞ্চিত হলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







