
খাগড়াছড়ির রামগড় ৪০ কেজি গাঁজা বোঝাই প্রাইভেটকারসহ সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবককে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) আটক যুবককে আদালতে উপস্থাপন করা হয়। শনিবার রাত ১০টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক সৈয়দ মোহাম্মদ খালেদ খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকার মো: হুমায়ুন কবির ও সালমা বেগমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড়গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক অতিক্রম করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে, বিষয়টি হাফছড়ি পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ প্রাইভেটকারটিকে ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ গাড়ির চালককে আটক করে গাড়ির ভেতর তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির ভেতর দুইটি বস্তায় ৮০টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, পুলিশ ধাওয়া করে স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারসহ অভিযুক্ত যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করছে। আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








