
মো: নাঈম আশরাফ গোবিপ্রবি
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস-ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি তালিকায় তারা স্থান পেয়েছেন।
গত ৮ অক্টোবর প্রকাশিত তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষকের নাম রয়েছে। গোবিপ্রবির দুই শিক্ষক হলেন- ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। তালিকায় স্থান পাওয়া তিন শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের আরাফাত হোসেন, শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরী।
তালিকায় ড. তরিকুল ইসলামের বিশ্ব অবস্থান পাঁচ হাজার ৪৯৭ এবং বাংলাদেশে অবস্থান তৃতীয়। তার গবেষণার উপক্ষেত্র মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব অবস্থান দুই লাখ ২৯ হাজার ৭৮৪। তার গবেষণার প্রধান ক্ষেত্র পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান। ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে তার অবস্থান বিশ্বে চার হাজার ২৬৪।
শিক্ষার্থীদের মধ্যে আরাফাত হোসেনের বিশ্ব অবস্থান তিন লাখ ১৯ হাজার ৮৩৫। ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি উপক্ষেত্রে তার অবস্থান দুই হাজার ৭৭৮। শিমুল ভূঁইয়ার বিশ্ব অবস্থান চার লাখ ৪১ হাজার ৪৯; মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে তার অবস্থান দুই হাজার ৫৭০।
অন্য দিকে রায়হান চৌধুরীর বিশ্ব অবস্থান ১৪ লাখ ১২ হাজার ৩৮০। একই উপক্ষেত্রে তার অবস্থান ১১ হাজার ৩৪৫।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠানটির গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








