
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নূরুল হাসান নামে এক ব্যাংকার।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৭ সালে সারোয়ার অদুদ চৌধুরী নামে এক ব্যক্তির কাছ থেকে ছয় কাঠা জমি কেনার বিষয়ে চুক্তি হয়। এর আওতায় ২৮ সেপ্টেম্বর-২০১৭ পাঁচ লাখ, ২০ ডিসেম্বর ১০ লাখ এবং ৮ মে-২০১৮ আরো পাঁচ লাখ মোট ২০ লাখ টাকা বায়না দেয়া হয়। পরে প্রস্তাবিত জমিতে সমস্যা রয়েছে জানালে সারোয়ার অদুদ চৌধুরী তা সমাধানের আশ্বাস দেন।
পরবর্তীতে সারোয়ার অদুদ চৌধুরীর স্ত্রী হালিমা অদুদ চৌধুরীকে সাথে নিয়ে তার বাসায় গিয়ে স্ত্রীর নামে থাকা তিন কাঠা নিষ্কণ্টক জমি বিক্রির প্রস্তাব দেন। আলোচনার পর ৫৮ লাখ টাকায় জমিটি কেনার বিষয়ে সম্মত হয় এবং ১৭ মে ২০১৮ তারিখে রেজিস্ট্রি সম্পন্ন হয়।
তিনি অভিযোগ করেন, ছয় কাঠা জমির বায়না বাবদ দেয়া ২০ লাখ টাকা ফেরত না দিয়ে সেখানে ঘর নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছে। টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে অভিযোগ, চাপ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








