
আলজাজিরা
মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কট নিরসনে ইরানকে সাধ্যমতো সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তার ইচ্ছা প্রকাশ করে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানা গেছে। গত বুধবার অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মার্কিন-ইসরাইল আক্রমণ বন্ধে ইরান অত্যন্ত ‘বাস্তবমুখী উদ্যোগ’ গ্রহণ করেছে। অন্য দিকে সঙ্ঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তার দেশ কখনোই আলোচনার পথ থেকে পিছু হটবে না। তিনি বলেন, ওয়াশিংটনের সাথে আলোচনার প্রতিটি উদ্যোগের পরই নতুন করে হামলা চালানো হচ্ছে, তবুও তেহরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না। গত বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ‘কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস’ (সিআইএস) শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তুর্কমেনিস্তানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








