
ডিসেম্বরকে সামনে রেখেই আওয়ামী-ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দাবি যেটা ছিল মজুরি বোর্ড সেটা তো হয়ে গেছে। কাজেই এখন যাতে উৎপাদন যাতে ব্যাহত না হয়, পোশাক খাতে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, আর এটা যেটা করতেছে, এটা তো ক্লিয়ার যে, আওয়ামী ফ্যাসিজমের এরা ডিসেম্বরকে সামনে রেখে তারা এসব জিনিসে লিপ্ত হয়েছে। কাজেই এদিকে সকলকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
আরো পড়ুন—খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা
মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকেই ঢাকার মিরপুরসহ গাজীপুর, আশুলিয়া ও সাভারে বিকেল পর্যন্ত দফায় দফায় রাস্তায় নেমে শ্রমিকরা বিক্ষোভ করে।
শ্রমিকরা সোমবারও আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে—এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী জানান, রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এটি।
তিনি বলেন, ‘এটা তো তারা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার জন্য এটা করছে। ইনশাল্লাহ, রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করবো।’
প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অবহিত এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। -বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








