এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

  প্রযুক্তি ডেস্ক 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে টিকটক। এআই বিষয়ে সচেতনতা, দক্ষতা, তথ্য প্রদান এবং এআই স্প্যাম চিহ্নিত করার লক্ষ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ জোটের সাথে কাজ করে যাচ্ছে টিকটক। এআই সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন ফিচারসহ অ্যাপে একটি লার্নিং হাব নিয়ে এসেছে টিকটক। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের তথ্য সুরক্ষিত থাকবে। একই সাথে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরো স্পষ্টভাবে জানতে পারবে। যেসব অ্যাকাউন্ট এআই দিয়ে স্প্যাম তৈরি করছে, সেই কনটেন্টগুলো শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তি চালু করছে টিকটক। বিশেষ করে যেসব বিষয়ে মানুষের আস্থা বা সুস্থতার ওপর প্রভাব পড়তে পারে, সেসব নিয়ে স্প্যাম তৈরি ঠেকাতে এ ব্যবস্থায় গুরুত্ব দেয়া হবে। টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলে ইউজাররা সার্চ রেজাল্টে এআই হাব খুঁজে পাবে। এখানে এআই দিয়ে তৈরি কনটেন্ট কিভাবে শনাক্ত করা যায় এবং এআই কিভাবে দায়িত্বের সাথে ব্যবহার করতে হয় সে বিষয়ে তথ্য থাকবে। এআই নিয়ে সচেতন করতে ও তথ্য দিতে ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’-এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে টিকটক। এ পর্যন্ত এই উদ্যোগে প্রায় চার মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে তারা।

Advertisement