
প্রযুক্তি ডেস্ক
জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে একটি কমিউনিটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। দায়িত্বশীল রাইডিং ও নিরাপদ সড়কের প্রতি উবারের প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার করা হয় এই আয়োজন। কর্মসূচিতে উবার বাইক চালকদের হাতে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম তুলে দেয়া হয়। অনুষ্ঠানে চালকদের পাশাপাশি কমিউনিটির প্রতিনিধি ও স্থানীয় নেতারাও অংশ নেন। এই আয়োজনের মধ্য দিয়ে উবারের তিন মাসব্যাপী সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনের ‘রাইড সেফ.অ্যারাইভ সেফ’- যাত্রা শুরু হলো, যা চলবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে উবারের চলমান সড়ক নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতায় এই ক্যাম্পেইনে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিরাপদ সড়ক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়ক নিরাপত্তা সচেতনতার সাথে প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগকে যুক্ত করা উদ্যোগ চালক ও কমিউনিটি উভয়ের জন্য উপকারী হতে পারে।’
কর্মসূচি সম্পর্কে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, ‘উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি বাইক ট্রিপকে আরো নিরাপদ করতে চাই, একই সাথে প্ল্যাটফর্মের মাধ্যমে চালকদের জন্য আয়ের সুযোগ তৈরি করতে চাই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








