বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড জিতল ফান্ডেডনেক্সট
বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড জিতল ফান্ডেডনেক্সট।

প্রযুক্তি ডেস্ক 
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রপ্রাইটারি ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ব্যবসায়িক সাময়িকী এন্টারপ্রেনিয়ারের মধ্যপ্রাচ্য সংস্করণ ‘এন্টারপ্রেনিয়ার মিডল ইস্ট’ এই পুরস্কারটি দিয়েছে। দুবাইভিত্তিক এই সংবাদ মাধ্যমটি যুক্তরাষ্ট্রের ‘এন্টারপ্রেনার’ ম্যাগাজিনের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে মধ্যপ্রাচ্যের ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে সংবাদ প্রকাশ করে।
সম্প্রতি দুবাইয়ের আল হাবতুর প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ সম্মাননাটি গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ অফিসার ডানা ম্যাসি ও চিফ লিগ্যাল অফিসার আনাক্লদিয়া ফিলাদোরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জায়েদ বলেন, বিশ্বজুড়ে বহু দক্ষ ট্রেডার থাকলেও সঠিক মূলধনের অভাবে তারা নিজেদের কৌশল কাজে লাগাতে পারেন না। সেই আর্থিক ব্যবধান ঘোচাতেই ফান্ডেডনেক্সটের জন্ম। প্ল্যাটফর্মটিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে।
২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট মূলত ফিনটেক গ্রুপের ‘নেক্সট ভেঞ্চারস’ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। বর্তমানে বিশ্বজুড়ে ১৭০টির বেশি দেশে বিস্তৃত তাদের সেবা। নেক্সট ভেঞ্চারসের অধীন পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামের একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউজও আছে। সংযুক্ত আরব আমিরাতে মূল সদর দফতর হলেও মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় রয়েছে এদের আঞ্চলিক কার্যক্রম বা অপারেশনাল হাব। আর মূল ব্যাক-অফিস হাব হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশ। বাংলাদেশে ‘নেক্সট বাংলাদেশ লিমিটেড’ পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের আইটি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পাশাপাশি নেক্সট ভেঞ্চারস ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিও অর্জন করেছে।

Advertisement