
বিনোদন রিপোর্ট
পারিবারিক গল্পের নাটক নির্র্মাণের হিড়িক পড়েছে আবারো ইন্ডাস্ট্রিতে। এখন অনেক নির্মাতা নাট্যকারদের কাছে বিশেষভাবে অনুরোধ করছেন পারিবারিক গল্প লেখার জন্য। কারণ দর্শক এখন আবার পারিবারিক গল্পের নাটক দেখতে চাইছেন। যে কারণে গুণী নাট্যকার, নাট্যনির্মাতা ইদ্রিস হায়দার তার নিজের রচনায় নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘আমাদের সংসার’। এরই মধ্যে নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হয়েছে দু’দিন আগে। একটি ইউটিউব চ্যানেলে শুধু প্রচার চলতি এই ধারাবাহিক নাটকটি এরই মধ্যে এসেছে দর্শকের মাঝে বেশ আলোচনায়। নাটকে একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান অভিনয় করছেন দাদীর চরিত্রে। তার ছেলের স্ত্রী চরিত্রে অভিনয় করছেন শেখ স্বপ্না। নাতির চরিত্রে শিশির আহমেদ। এছাড়াও আরো আছেন রেশমা আহমেদ, অনন্যা ইসলাম, ডিম্পল আহমেদ, সারিকা আহমেদসহ আরো অনেকে। দিলারা জামান বলেন, ‘এর মধ্যে অসংখ্য পারিবারিক গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব এসেছে। যে গল্পগুলো মোটামুটি ভালো সেগুলোতেই শুধু অভিনয় করার চেষ্টা করছি। ইদ্রিস হায়দারের এই নাটকের গল্পটাও আমার কাছে ভালো লেগেছে। যে কারণে কাজটি করছি। নাটকটি প্রচারের পরও না কী বেশ সাড়া ফেলেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের পরিবারের গল্পগুলো ফিরে এসেছে এবং আসছে এটাই আমাদের অনেক ভালোলাগার বিষয়। নাটকে যারা অভিনয় করছে সবাই চেষ্টা করছে মন দিয়ে যার যার চরিত্র ফুটিয়ে তুলতে।’ শিশির আহমেদ এই সময়ে নাটকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেন,‘ ইদ্রিস হায়দার ভাই আমাকে ভীষণ ভালোবাসেন। তার ভালোবাসায় থাকতে পারাটাই আমার কাছে অনেক ভালোলাগার। তিনি এই ধারাবাহিকে আমাকে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








