
দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ চাঁন সওদাগর ৫ সদস্যের পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৪নং হাতীভাঙ্গা ইউনিয়নে আমখাওয়া পূর্বপাড়ায় তার বসবাস। জন্মের ৪ বছর পর গুটি বসন্তে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন।
১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় মা অসুস্থ হয়ে মারা যান। এতিম হন চাঁন সওদাগর। এরপর এক ইংরেজ নারী তাকে রাজধানীর আসাদ গেটে একটি স্কুলে হাতের স্পর্শে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেন। হঠাৎ ঐ ইংরেজ নারী নিজ দেশে ফিরে গেলে অসহায় হয়ে পড়েন চাঁন সওদাগর। অনেক দুঃখ কষ্টের পর তেজগাঁও ইসলাম মিশনে ভর্তি হয়ে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন মাজিদ মুখস্থ করেন, এর পাশাপাশি অন্যান্য শিক্ষা অর্জন করে মসজিদ, মাদরাসায় সময় অতিবাহিত করেন। ২০২৩ সালে চাঁন সওদাগর করোনায় আক্রান্ত হন। এ সময় হাতে যা সামান্য সঞ্চয় ছিল সবই শেষ হয়ে যায়। বর্তমানে তার একমাত্র ছেলে সিরাজুল ইসলাম তার পাশে দাঁড়িয়েছে। সে একটি ভাড়ায় ভ্যানগাড়ি চালায়। তাতে যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কষ্টকর। তাই একটি নিজস্ব ভ্যানগাড়ি পেলে ভালভাবে সংসারটি চলবে।
তাই সমাজের বিত্তবান সু-হৃদয়বান অথবা কোনো এনজিও প্রতিষ্ঠান বা সরকারের কাছে ১,০০,০০০/= (এক লাখ) টাকা অথবা একটি ভ্যানগাড়ির আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানো যাবে- শিরিনা বেগম, সঞ্চয়ী হিসাব নং-৬৯৪৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, জামালপুর, শাখা। বিকাশ/নগদ নম্বর ০১৯২৬৬৮৫২৯৯। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








