১ম বার আসিয়ান কাপ চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

 ক্রীড়া ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী দল ইন্দোনেশিয়া। তবে আসিয়ান অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতায় তাদের ইতিহাস ছিল দীর্ঘ অপেক্ষা ও হতাশায় ভরা। ১৯৯৬ সালে শুরু হওয়া এএফএফ চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়া ছয়বার ফাইনালে উঠলেও প্রতিবারই রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ২০০০, ২০০২, ২০০৪, ২০১০, ২০১৬ ও ২০২০-এ ছয় আসরের ফাইনালে উঠেও ট্রফি ছুঁঁতে পারেনি গারুদারা। দেশটির নামের পাশে দীর্ঘদিন ছিল সবচেয়ে বেশি ফাইনাল খেলে শিরোপাহীন দলের তকমা। অবশেষে গত পরশু সে অপেক্ষার অবসান ঘটাল দেশটি। থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো আসিয়ান কাপের শিরোপা ঘরে তুলে ইন্দোনেশিয়া। 
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়া। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ছিল ২-২ সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। ফাইনালে ইন্দোনেশিয়ার হয়ে গোল করেন ডিন জেমস ও এলকান বাগট। আর টাইব্রেকারে থাইল্যান্ডের দুই শট ব্যর্থ হওয়ায় ইতিহাস গড়ে গারুদারা।

Advertisement