
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ মো: জমির আলীর বোন ও মুসলিম লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিনের মা রওশন আরা বেগম ( রুশু) (৮৪) গতকাল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আলেকজান্ডার গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ নাতি নাতনী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আলহাজ হাসান সালাম সেলিম, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং খন্দকার জিল্লুর রহমান।
নেতারা গভীর শোক প্রকাশ করে বলেন, আমাদের প্রিয় নেতা জমির আলী সাহেবের বোন ও আমাদের সহকর্মী অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন সাহেবের মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারকে জানাই আন্তরিক সমবেদনা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








