
কূটনৈতিক প্রতিবেদক
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে অবস্থান করছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণœ করে, এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ জোরালোভাবে প্রত্যাখ্যান করে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হাউছিদের ড্রোন হামলার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। মহানবী সা:-এর মসজিদের সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আঘাত।
গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববীর একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে হামলা চালিয়েছে। হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অচল হয়ে গেছে। তবে এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি। অবশ্য হাউছি সামরিক বাহিনী সৌদি জোটের এ অভিযোগ অস্বীকার করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








