ডেঙ্গু, মৃত্যু, সিলেট
এডিস মশা। ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৬ জনে।

Advertisement

রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৬৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিক্যালে দুই, মাউন্ট এডোরা হাসপাতালে এক, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৯৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৬৪, সুনামগঞ্জে ২০৪, সিলেটে ২১৩ ও মৌলভীবাজারে ৮২ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।