
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে যুব দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রংপুর জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী মাহমুদা বেগম, হানিফ আলী, সাধনা রায়, মোকছেদুল ইসলাম, কল্পনা বেগম প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল ফারুক।
পরে তিন দিনব্যাপি যুব মেলার উদ্বোধন করেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান তৈরিতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে। তাহলে একটি সম্মৃদ্ধ নতুন প্রজন্ম ও বাংলাদেশ গড়ে উঠবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








