ফেনীতে ৯০ দিন জামাতে নামাজের উপহার পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৩২ শিশু- কিশোর : নয়া দিগন্ত।

ফেনী অফিস

Advertisement

ফেনীর ছাগলনাইয়ায় টানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ১০-১৯ বছর বয়সী ৩২ জন শিশু- কিশোর।
শনিবার রাতে উপজেলার উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম হেলালির সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, ফেনী ডুমুরিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, আলহাজ মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার, হাফেজ মাওলানা মো: আরমান। অতিথি ছিলেন, মো: আবু তালেব হাজারী সবুজ, মো: সিরাজ উল্লাহ পারভেজ, আবদুল মোতালেব মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন, ছালেহ আহামেদ মজুমদার ও মাওলানা ওমর ফারুক।
উপহার প্রাপ্তরা হলো-মাহির হোসেন শ্রাবণ, জুলফিকার আদনান, আরিয়ান, নাহিয়ান, আল ফাহাদ আনসারি অনিক, আশরাফুল ইসলাম, সাজ্জাদ  ইসলাম অনিম, মাজহারুল আলম সায়মন, ইয়াছিন আরাফাত, আরাফাত কবির আরাফ, ইব্রাহিম আবদুল্লাহ আরিয়ান, শাখাওয়াত হোসেন, নুরুল আবিদ অনিক, আবদুল্লাহ আল জুনায়েদ, শরিফুল ইসলাম, আরাফাত হোসেন সাকিল, সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান, ফাহাদ আহামেদ নিশান, নাইমুল ইসলাম, আশরাফুল ইসলাম মেহেদী, মেহরাজ মাহমুদ, মাহবুবুর রহমান সাইমুন, সাইদুল ইসলাম অভি, তানবির আহমেদ, সাইফ আল দ্বীন নাওপাল, মুন্তাসীর মাহমুদ, আব্দুর রহমান নোমান, নাবা আল দ্বীন নাফিউন, আব্দুল্লাহ হাবীব ও মাজহারুল।