
মালয়েশিয়া থেকে প্রতিনিধি
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী International Tourism, Arts & Culture Exhibition and Conference (INTACÕ26)। এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশী ট্রাভেলটেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশের দু’টি বুথে বিভিন্ন তথ্য ও উপকরণ এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে । বিদেশী দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন ।
মেলার অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী সংস্কৃতিকর্মীদের একটি দলের এই আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
মেলার প্রথমদিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ মেলার অন্যান্য বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতিকে এবং এ খাত সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিকে আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এর আগে মেলা উদ্বোধন শেষে অতিথিরা, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








