
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল ৪ থেকে ১০ অক্টোবর জনসচেতনতা সপ্তাহ পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আগামীকাল রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারস্থ মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
গতকাল এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। এতে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হবে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় শোক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসাথে এত প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করছি। আমি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








