যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরাইলি হামলা : সাংবাদিকসহ নিহত ৮

আলজাজিরা 
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত প্রায় এক বছর ধরে বলবৎ থাকা তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি লঙ্ঘন করে পরিচালিত পৃথক হামলায় এক সাংবাদিকসহ অন্তত আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 
গাজার সরকারি তথ্য দফতরের তথ্যানুযায়ী, বুধবারের হামলায় প্রাণ হারানোদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদুল আজিজ আল-নাজ্জার অন্তর্ভুক্ত ছিলেন। তবে কোন সুনির্দিষ্ট স্থানে ওই হামলাটি পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ দেয়া সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে। অনুরূপ আরেক হামলায় গাজা সিটির দণি-পশ্চিমাঞ্চলীয় তাল আল-হাওয়াসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী ভ্যান ল্য করে পরিচালিত ইসরাইলি ড্রোন হামলায় ছয়জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। 
ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালানো মানবিক সেবাদানকারী সংস্থা ‘ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি’ নিশ্চিত করেছে যে, তাদের উদ্ধারকারী দল অন্তত ১৩ জন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য আল-কুদস হাসপাতালে স্থানান্তর করেছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে গাজা সিটিতে কর্মরত আলজাজিরার সাংবাদিক জানান, দীর্ঘদিনের ইসরাইলি অবরোধ ও হামলায় গাজার চিকিৎসা অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ায় আহতদের জীবন রা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। অন্য এক খবরে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির আল-শিফা হাসপাতালের পার্শ্ববর্তী এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় এক নারী প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দণি গাজায় আশ্রয়হীন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হন।

Advertisement