ইসলামাবাদ সমঝোতা, সংলাপ, যুক্তরাষ্ট্র-ইরান, চীন ও ওমান,
তেহরানে দেয়াল চিত্রের পাশে দিয়ে চলেছেন ইরানি নারী। সংগৃহীত
ads

শান্তিপূর্ণভাবে সংঘাতের অবসান ঘটাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে গিয়ে আবারো সংলাপ শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন ও ওমান। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল আবারো চালুর ওপর জোর দিয়েছে দেশ দুটি।

আল জাজিরা মঙ্গলবার (১ নভেম্বর) জানায়, ২০ দফার এক যৌথ বিবৃতিতে চীন ও ওমান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরু হওয়া জরুরি। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে গিয়ে আলোচনা শুরু করতে হবে বলেও মত দিয়েছে দেশ দুটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যবিষয়ক দেশটির বিশেষ দূত ঝাই জুন চলতি মাসে ইরান, সৌদি আরব ও ওমান সফর করবেন।

এদিকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন বেইজিংয়ে রয়েছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠক করেছেন।