বেনাপোল স্থলবন্দর পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রীর


নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান এমপি গতকাল বুধবার বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন। দুপুর ১২টার দিকে তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে তিনি বন্দরের ওজন স্কেল, শেড ও ইয়ার্ড, স্ক্যানার, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কাস্টমস, ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। 
প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানসহ বন্দর, ইমিগ্রেশন, পুলিশ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘœ রাখতে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে।  বিজ্ঞপ্তি।  

Advertisement