সিভাসুর নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।  
সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিভাসু আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ দেয়া হয়। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই পর্যন্ত।
এ দিকে ভিসি হিসেবে যোগদানের পর প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী গতকাল সকালে দাফতরিক কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি।

Advertisement