ডেঙ্গু প্রতিরোধে বুটেক্সে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

 বুটেক্স  প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ভিসি রেজিস্ট্রার, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। একই সাথে মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেয়া হয়।
ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শরীফুর রহমানের সঞ্চালনায় ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা, মেডিক্যাল অফিসার ড. পারভীন সুলতানা, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো: আহসান হাবীব, রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নারগিস জাহান আরা এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো: রেজাউল হক। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement