
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। গতকাল সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ২১ জন কর্মী এতে অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে হাসপাতালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় স্থান পরিষ্কার এবং সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। এ উদ্যোগে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ। পার্কভিউ হসপিটালের এমডি ডা. এ টি এম রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। এ সময় পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মো: আরিফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








