
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দলিলউদ্দীন আহমেদ (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন।
তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনী এবং অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে যান।
ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে এবং সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে পৃথক নামাজে জানাজা শেষে তাকে সদরপুরের ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে দাফন করা হয়।
দলিলউদ্দীন আহমেদ ফরিদপুরের সদরপুর কলেজ, ঢাকার দোহারের মেঘুলা উচ্চবিদ্যালয়, সদরপুরের বাবুরচর উচ্চবিদ্যালয়, ফরিদপুরের জোহরা বেগম উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
সদরপুর কলেজ প্রতিষ্ঠাসহ একাধিক স্কুল-মসজিদ মাদরাসা প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ফরিদপুর প্রতিনিধি।







